সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর কানাডা থেকে দেশে ফেরত আসছে ৯৬৮ বাংলাদেশি নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায়
Skip to content

‘নায়িকারা ইচ্ছা করেই শাকিবের কাছে যান’

অনলাইন ডেস্ক :

আগামীকাল শুক্রবার শাহ হুমায়রা সুবাহ অভিনীত ‘বসন্ত বিকেল’ নামে একটি চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে। এ উপলক্ষে বেশ জোরালো প্রচারণা চালাচ্ছেন তিনি। সম্প্রতি ইন্ডাস্ট্রিতে শাকিব খানকে নিয়ে ওঠা নানা প্রসঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী। চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হতে নায়িকারাই শাকিবের কাছে আসেন। তার সঙ্গে অভিনয় করে ওই সব নায়িকা প্রতিষ্ঠিত হচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব খানকে বাংলাদেশের সম্পদ উল্লেখ করে সুবাহ বলেছেন, আমি মনে করি, শাকিব খান আমাদের দেশের একটি সম্পদ। তিনি সুপারস্টার। তার কাছে যারা যাচ্ছেন তারা জেনে-বুঝেই যাচ্ছেন, নিজের ইচ্ছাতেই যাচ্ছেন। শাকিবের সঙ্গে অভিনয়ের প্রসঙ্গে সুবহা বললেন, শাকিব খান যে ধরনের গল্পে কাজ করেন, নির্মাতা যদি মনে করেন এখানে আমার কাজ করার সুযোগ আছে, নির্মাতার যদি চাহিদা থাকে তাহলে কাজ করবো। তিনি বলেন, এমন তো না শাকিব খান তাদের জোর করে নিয়ে যাচ্ছেন। শাকিব খান যাদের বিয়ে করছেন বা সন্তান আসছে, তাদের তো অস্বীকার করছেন না, প্রতারণা করছেন না। তাদের সম্মান দিয়ে প্রতিষ্ঠিত করে নায়িকা বানিয়ে, সুপারস্টার বানিয়ে জীবন যাপন করছেন। শাকিব প্রসঙ্গে তিনি আরও বলেন, আমি দর্শকের জায়গা থেকে বলছি, সেই মেয়েগুলো বা সেই আর্টিস্টগুলো― তাদের তো জোর করে নিয়ে গিয়ে আটকিয়ে রেখে কিছু করা হচ্ছে না। তারা তো নিজের ইচ্ছাতেই যাচ্ছেন। আবার দর্শক শাকিবকে ভিকটিম বানাচ্ছেন। আমি মনে করি, দোষ থাকলে দুজনেরই আছে।