সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গাজীপুরে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ৯

ছিনতাই ও ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে গাজীপুরে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল, তলোয়ার ও চাকুসহ ধারালো অস্ত্র জব্দ করা হয়।

মঙ্গলবার (১ নভেম্বর) রাতে টঙ্গীর স্টেশন রোড থেকে আব্দুল্লাহপুর ব্রিজ পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকরা হচ্ছে- শফিকুল ইসলাম বাবু (১৯), আব্দুর রহমান আশিক (১৮), তৌহিদ (২৮), শোরভ (১৯), আলামিন (২৫), ইমন (২১), আরিফ (১৯), ইয়াসিন (১৯) ও শাকিল (১৯)।

তাদের বাসা টঙ্গীর বিভিন্ন এলাকায়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, গ্রেপ্তারের সময় তাদের নিকট থেকে একটি তলোয়ার, একটি চাইনিজ কুড়াল, একটি ছোরা, চারটি গিয়ার সুইচ ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে তারা টঙ্গী স্টেশন রোড হতে পূর্ব আরিচপুর নদীবন্দর এলাকাসহ টঙ্গী বাজার ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পরিবহনের যাত্রী ও পথচারীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুণ্ঠন করে নিয়ে গেছে।

তাদের বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

—ইউএনবি