সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

খুলনায় ১৪ মেট্রিক টন ওএমএসের চাল উদ্ধার

সরকারি বরাদ্দ ওএমএসের ১৪ মেট্রিক টন চাল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (১ নভেম্বর) খুলনা নগরীর বড় বাজারের নামসর্বস্ব একটি গোডাউন থেকে এই চাল উদ্ধার করা হয়।

এসময় গোডাউনের মালিক নাদিম আহমেদ ও কর্মচারী রবিউল ইসলামকে আটক করা হয়।

উদ্ধার হওয়া চালের বর্তমান বাজার মূল্য চার লাখ ২০ হাজার টাকা।

র‍্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র সরকারি বরাদ্দ ওএমএসের চাল গোপনে বাজারে বিক্রি করে আসছে।

বিভিন্ন মাধ্যমে খবরের ভিত্তিতে বড় বাজারের গোডাউনে অভিযান চালিয়ে চাল উদ্ধার করা হয়।

তারা কিভাবে এসব চাল বিক্রি করছে, কারা তাদেরকে সরকারি চাল পাইয়ে দিতে সহায়তা করছে সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।

—ইউএনবি