সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

হৃতিক, রোনালদোর সঙ্গে ডেটিংয়ে যেতে চান মিমি

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। সিনেমার পাশাপাশি রাজনীতি নিয়ে ব্যস্ত তিনি। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমের ফেসবুক লাইভে এসেছিলেন এই নায়িকা। এই সময় ব্যক্তিগত বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন মিমি। যদিও সেই সম্পর্ক টেকেনি। বর্তমানে একাই রয়েছেন এই নায়িকা। সময় পেলে কার সঙ্গে ডেটিংয়ে যেতে চান প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘নিজের দেশে হলে অভিনেতা হৃতিক রোশান। আর বিদেশে সঙ্গে থাকবেন ক্রিশ্চিয়ানো রোনালদো।’ বিয়ে নিয়ে প্রায় সব সাক্ষাৎকারেই প্রশ্ন করা হয় এই অভিনেত্রী-সাংসদকে। তিনি জানান, মেয়ে হলেই বিয়ে করতে হবে এমন নিয়ম সমাজ তৈরি করে দিলেও তিনি মানেন না। আপাতত রাজনীতি ও অভিনয় নিয়েই থাকতে চান তিনি। মিমির ভাষায়, ‘বিয়ে তো লুকিয়ে করব না। তাই যে দিন সাতপাক ঘুরব সবাই জানতে পারবেন।’ মধুচন্দ্রিমা প্রসঙ্গে এই অভিনেত্রীর বক্তব্য, ‘গাছে কাঁঠাল গোঁফে তেল। আগে তো বিয়ে করি!’ মিমি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এসওএস কলকাতা’। গত বছর অক্টোবরে মুক্তি পায় এটি। এই অভিনেত্রীরে ‘খেলা যখন’ ও ‘সিঁদুর খেলা’ সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে।