সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পেলো ‘পদ্মাপুরাণ’

নিজস্ব প্রতিবেদক :

পদ্মা পাড়ের মানুষের জীবনের গল্প নিয়ে নির্মাতা রাশিদ পলাশ নির্মাণ করছেন ‘পদ্মাপুরাণ’। সিনেমাটি বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে জানিয়েছেন এর নির্মাতা। এ প্রসঙ্গে রাশিদ পলাশ বলেন, ‘পদ্মাপুরাণ একটা যুদ্ধ ছিল আমাদের জন্য। পদ্মানদীর চরে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে শুটিং করেছিলাম আমরা। পুরো টিমের আকুণ্ঠ সহযোগিতা ছাড়া কোনোভাবেই এটি সম্ভব হতো না। পুরো কৃতিত্ব টিমের। কোভিড পরিস্থিতি একটু স্বাভাবিক হলে সিনেমা হলে রিলিজ দিতে চাই ছবিটি।’ সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, চম্পা, শম্পা রেজা, প্রসুন আজাদ, শিমুল খান, ডন, কায়েস চৌধুরী, ইলোরা গহর, মারিয়া প্রমুখ। পূণ্য ফিল্মস প্রযোজিত সিনেমার চিত্রনাট্য করেছেন রায়হান শশী। পদ্মার পাড়ে বসবাস করে স্বল্প আয়ের মানুষ। তারা অভাবের তাড়নায় বিভিন্নরকম অপরাধ করে থাকে। এদের অধিকাংশ মাদকাসক্ত। এদের মধ্যে মাদক ব্যবসা করে রুনা নামে এক নারী। তিনি আন্ডার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত। এমন একটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘পদ্মাপুরাণ’।