সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

লাইফ সাপোর্টে ‘ইত্যাদি’র আকবর

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গেয়ে রাতারাতি পরিচিতি পাওয়া গায়ক আকবর আলী গাজীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বুধবার সকালে। আকবরের স্ত্রী কানিজ ফাতেমা জানিয়েছেন, ‘আজ বুধবার সকাল ৬টার দিকে লাইফ সাপোর্টে নিয়েছে, ওঁর জন্য সবাই দোয়া করবেন।’ কিডনি, লিভারসহ একাধিক জটিলতায় ১৬ অক্টোবর এক পা কেটে ফেলা হয় আকবরের। দীর্ঘদিন ধরে অসুস্থ আকবর আলী গাজী। এর আগে ডায়াবেটিস ও কিডনির জটিলতা জটিলতা নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন। ‘তোমার হাত পাখার বাতাসে’ গানের এই শিল্পী যশোর শহরে রিকশা চালাতেন। ‘ইত্যাদি’তে গান গাওয়ার পর তাঁর ভাগ্য বদলে যায়। তবে দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে স্টেজ শো করতে পারছেন না তিনি।