সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

নিরবের নায়িকা হচ্ছেন জেসিয়া, সঙ্গী ঋতুপর্ণাও

অনলাইন ডেস্ক :

সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন ২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী জেসিয়া ইসলাম। যৌথ প্রযোজনায় নির্মাণ হতে যাওয়া ‘স্পর্শ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। প্রথম সিনেমায় তাঁর নায়ক হতে যাচ্ছেন চিত্রনায়ক নিরব হোসেন। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একধিক জন এই তথ্য নিশ্চিত করেছে। ‘স্পর্শ’ সিনেমায় আরও অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও খরাজ মুখোপাধ্যায়। সিনেমাটির গল্প প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের ভাষ্য, মানুষের সম্পর্কের টানাপোড়েনের গল্প। শেষ পর্যন্ত সম্পর্ককে কে আঁকড়ে ধরে বা কে ফেলে দেয়, সেটাই এই ছবির মূল উপজীব্য। সিনেমাটি নির্মাণ করছে বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট আর কলকাতার রোল ক্যামেরা অ্যাকশন। পরিচালনা করবেন ঢালিউডের অনন্য মামুন আর টলিউডের অভিনন্দন দত্ত। জানা গেছে, কলকাতায় সিনেমাটির শুটিং শুরু হচ্ছে দ্রুতই।