সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঝিনাইদহের শৈলকুপা ও হরিণাকুন্ডুতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত আরও দুই জন।

বুধবার সকালে শৈলকুপা উপজেলার দুধসর ও হরিণাকুন্ডু উপজেলার পারমথুরাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হাকিমপুর গ্রামের কুদ্দুস শেখের ছেলে বাপ্পি শেখ(২৫) ও যশোরের জামাল হোসেন (৩৫)।

স্থানীয়রা জানায়, জামালপুর থেকে ট্রাকে নিজের ট্রাক্টর নিয়ে যশোর ফিরছিল জামাল হোসেন। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার দুধসর আব্দুস সোবহান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে মোংলা থেকে রূপপুরগামী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ট্রাকের সামনে বসে থাকা জামাল হোসেনসহ তিনজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জামাল হোসেনকে মৃত ঘোষণা করে।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে সকালে ঝিনাইদহ থেকে আলমসাধু(যানবাহনের স্থানীয় নাম) নিয়ে হরিণাকুন্ডু উপজেলার এ জি বি ইটভাটায় ইট আনতে যাচ্ছিলো বাপ্পি শেখ। পথে ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের পারমথুরাপুর নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধুটি গাছের সাথে ধাক্কা লাগে।

এতে গুরুতর আহত হয় বাপ্পি শেখ।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাসির উদ্দিন সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

দুইজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে বলেও জানান তিনি।

—-ইউএনবি