সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মালদ্বীপে অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু, ২ বাংলাদেশি থাকার আশঙ্কা

মালদ্বীপের রাজধানীতে বিদেশি শ্রমিকদের আবাসন ভবনে আগুন লেগে ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার ভোরে অগ্নিকাণ্ডে এই মৃত্যুর ঘটনা ঘটে।

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মকর্তা ইউএনবিকে জানিয়েছেন, আরও একজন বাংলাদেশি আহত হয়েছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন।

তিনি আরও বলেন, নিহতদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। কারণ তাদের নথিপত্র আগুনে পুড়ে গেছে।

তিনি তৈয়ব নামে আহত একজনের পরিচয় নিশ্চিত করেন।

কর্মকর্তা আরও বলেন, ‘আশা করি আহত ব্যক্তির সঙ্গে কথা বলতে পারলে আমরা বিস্তারিত জানতে সক্ষম হব। তিনি এই মুহূর্তে কথা বলার মতো অবস্থায় নেই।’

মালদ্বীপ পুলিশের মুখপাত্র ইউনুস সোবাহ’র বরাতে এপির প্রতিবেদনে বলা হয়, মধ্যরাতের পর ভবনটিতে আগুন লাগে।

মালদ্বীপের ভারতীয় দূতাবাস টুইটারে জানিয়েছে যে নিহতদের মধ্যে ভারতীয় নাগরিকও রয়েছে।

সোবাহ বলেন, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

মালদ্বীপে বিপুল সংখ্যক বিদেশি কর্মী নিয়োগ করে, যাদের বেশিরভাগই বাংলাদেশ ও ভারতের। বিশেষ করে রাজধানী মালেতে তাদের থাকার কোয়ার্টারে প্রচন্ড ভিড় থাকে।

—-ইউএনবি