সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

আইসিসির মাস সেরা পুরস্কারের তালিকায় সাকিব

স্পোর্টসডে ডেস্ক :

ক্রিকেটারদের উৎসাহ দিতে এ বছর থেকে ‘মাসের সেরা’ পুরস্কার দিচ্ছে আইসিসি। জুলাই মাসের আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনীত হলেন বাংলাদেশের সাকিব আল হাসান, ক্যারিবীয় তরুণ স্পিনার হেইডেন ওয়ালস জুনিয়র ও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ। জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ফরম্যাটেই খেলেছেন সাকিব। তার দুর্দান্ত পারফরম্যান্সে ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজের পারফর্মেন্স বিবেচনায় মনোনয়ন পেয়েছেন মার্শ ও ওয়ালশ জুনিয়র। এই তিন ক্রিকেটারের মধ্যে একজন জিতবেন এই পুরস্কার। এ নিয়ে দ্বিতীয়বারের মত কোনো বাংলাদেশি ক্রিকেটার আইসিসি প্লেয়ার অব দ্যা মান্থ খেতাবের জন্য মনোনয়ন পেলেন। এর আগে মে মাসের সেরা খেলোয়াড় হয়েছিলেন বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহীম।