সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

কে হচ্ছেন এই সিরিজের সেরা খেলোয়াড়?

অনলাইন ডেস্ক :

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এরইমধ্যে জিতে নিয়েছে বাংলাদেশ দল। চার ম্যাচ শেষে ৩-১ ব্যবধানে এগিয়ে টাইগাররা। সোমবার পঞ্চম টি-টোয়েন্টির মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে সিরিজ। টাইগারদের অনেক প্রাপ্তির এই সিরিজের সেরা খেলোয়াড় কে হচ্ছেন? সিরিজসেরার দৌঁড়ে এগিয়ে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সিরিজে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিবের। লো স্কোরিং এই সিরিজে ১১০.৭৫ স্ট্রাইকরেটে চার ম্যাচে ১০৩ রান তার। সেই সঙ্গে তিনি শিকার করেছেন তিনটি উইকেটও। এই সিরিজে দুর্দান্ত বোলিং করছেন মুস্তাফিজুর রহমান। উইকেট নেওয়ার পাশাপাশি খুবই মিতব্যয়ী বোলিং করছেন তিনি। গত দুটি ম্যাচে ৪ ওভারে মাত্র ৯ রান করে দিয়েছেন। সব মিলিয়ে ৭টি উইকেট শিকার করেছেন তিনি। সিরিজসেরা হওয়ার আলোচনায় রয়েছেন অজি অলরাউন্ডার মিচেল মার্শও। লো-স্কোরিং সিরিজেও নিয়মিত রান পাচ্ছেন মার্শ। চার ম্যাচে ৩৮ গড়ে ১৫২ রান করেছেন তিনি। সিরিজসেরা লড়াইয়ে রয়েছেন আরেক অজি ক্রিকেটার। তিনি হলেন জস হ্যাজেলউড। ৪ ম্যাচে ৮ উইকেট নিয়ে এখন পর্যন্ত সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। এ ছাড়া শেষ ম্যাচে দুর্দান্ত কিছু করে ফেললে সিরিজসেরার পুরস্কার জিততে পারেন শরিফুল ইসলাম কিংবা নাসুম আহমেদও।