সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

কাতার বিশ্বকাপ ২০২২: সৌদি আরবের কাছে ২-১ গোলে আর্জেন্টিনার পরাজয়

লিওনেল মেসির আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে মঙ্গলবার বিশ্বকাপের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি করেছে সৌদি আরব।

এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট আর্জেন্টিনার আজকের হার, ১৯৯০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে ক্যামেরুনের কাছে ১-০ ব্যবধানে আর্জেন্টিনার হারের স্মৃতি মনে করিয়ে দেয়।

দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের ব্যবধানে সালেহ আলশেহরি ও সালেম আলদাওসারির গোলে সৌদিদের তাদের সেরা জয় এনে দেয়। প্রথমার্ধে খেলার ২৬ মিনিটে মেসি পেনাল্টিতে গোল করে আর্জেন্টিনার পক্ষে একমাত্র গোলটি করে।

—ইউএনবি