সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

বক্স অফিসে কে এগিয়ে?

অনলাইন ডেস্ক :

অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ২’ মুক্তির প্রথম দিন থেকেই একের পর এক চমক দেখিয়েছে। সিনেমাটি এখনো বক্স অফিসে চালকের আসনে রয়েছে। মুক্তির দ্বিতীয় সোমবারেও চমৎকার আয় করতে সক্ষম হয়েছে এটি। গত সোমবার প্রায় ৫.৫০ কোটি রুপি সংগ্রহ করেছে ‘দৃশ্যম ২’। ফলে ভারতে এর মোট সংগ্রহ দাড়িয়েছে ১৪৬ কোটি রুপি। বিশ্বব্যাপী ২০০ কোটি ছাড়িয়েছে এর আয়। বক্স অফিস ইন্ডিয়ার সূত্র অনুসারে, দ্বিতীয় সপ্তাহে ‘দৃশ্যম ২’ প্রায় ৪৪ কোটি রুপি নেট আয় করেছে। সিনেমাটির আলাদা একটি দর্শকশ্রেনী রয়েছে এবং মঙ্গলবারেই ১৫০ কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম ২’-এ অজয় দেবগন, টাবু, অক্ষয় খান্না, শ্রেয়া শরণ এবং ঈশিতা দত্ত প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এদিকে গত শুক্রবার মুক্তি পাওয়া ‘ভেড়িয়া’র আয় গত সোমবার অনেকটা নিম্নমুখী হয়েছে। সিনেমাটি আয় প্রায় ৫০ শতাংশ হ্রাস পেয়েছে বক্স অফিসে। চতুর্থ দিনে মাত্র ৩.২৫ কোটি রুপি আয় করেছে এটি৷ ‘ভেড়িয়া’ প্রথম চার দিনে প্রায় ৩০ কোটি রুপি ঘরে তুলেছে। প্রথম সপ্তাহে সিনেমাটি ৩৮-৩৯ কোটির মতো আয় করতে পারবে বলে ধারণা করছেন বাণিজ্য বিশ্লেষকরা। অমর কৌশিক পরিচালিত ‘ভেড়িয়া’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান ও কৃতী স্যানন। বরুণ সম্প্রতি একটি থিয়েটারে গিয়েছিলেন তাঁর সিনেমার সাফল্য যাচাই করতে। ভক্তদের সাথে তাঁর কথোপকথন থেকে স্ন্যাপশট শেয়ার করে বরুণ পোস্ট করে লিখেছেন, ‘ভেড়িয়া আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। এটির প্রতি আমার আলাদা রকমের অনুভূতি রয়েছে। এত দর্শকদের প্রেক্ষাগৃহে আসতে দেখে সত্যিই আশ্চর্যজনক লাগছে!” এরপর অজয়ের ‘দৃশ্যম ২’ এর প্রতিও শুভকামনা জানান বরুণ। সূত্র : টাইমস অফ ইন্ডিয়া