সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

উখিয়ায় রোহিঙ্গা নেতাকে গুলি ও ছুরিকাঘাতে হত্যা

ফাইল ছবি

কক্সবাজারের উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্পে মঙ্গলবার ভোররাতে এক রোহিঙ্গা নেতাকে গুলি ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শাহাব উদ্দিন (৩৫) ছিলেন ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একজন সাব-মাঝি। তিনি ওই ক্যাম্পের এইচ/১৪ ব্লকের মনির আহমেদের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ভোররাত সাড়ে ৪টার দিকে তার বাড়িতে ঢুকে ২০ থেকে ৩০ জনের একদল দুর্বৃত্ত তার ওপর ঝাঁপিয়ে পড়ে।

তিনি আরও বলেন, দুর্বৃত্তরা তার বুকে, ডান হাতে ও শরীরের অন্যান্য অঙ্গে ছুরিকাঘাত করে এবং মৃত্যু নিশ্চিত করতে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, শিবিরে একাধিক গোষ্ঠীর ওপর প্রভাব বিস্তারের চেষ্টার ফলেই এই হত্যাকাণ্ড ঘটল। নিহতের পরিবার ও অন্যদের কাছ থেকে হত্যার সঠিক কারণ জানা যায়নি।

তিনি বলেন, পরবর্তী যেকোনো ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

—ইউএনবি