সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মৌলভীবাজারে ইমজা’র নির্বাচন অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজারে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজা’র দ্বি-বার্ষিক নির্বাচনে গোপন ব্যালটে সভাপতি নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যমুনা টিভির আফরোজ আহমদ ও কোষাধ্যক্ষ পদে মাহবুবুর রহমান রাহেল। ৩০ নভেম্বর বুধবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে ইমজা’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস ১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সৈয়দ মহসিন পারভেজ পেয়েছেন ৯ ভোট। অপর প্রার্থী সালেহ এলাহী কুটি সহকর্মীদের কাছে আগে থেকেই নিজের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন। যদিও তিনি নির্বাচন কমিশনের কাছে নিজের প্রার্থীতা প্রত্যাহার করেননি। নির্বাচনে সহ-সভাপতি (এক) পদে আহমেদ ফারুক মিল্লাদ (একাত্তর টিভি), সহ-সভাপতি (দুই) পদে ইমন দেব চৌধুরী (বৈশাখী টিভি), সহ-সাধারন সম্পাদক পদে জাফর খাঁন (বিজয় টিভি) ও সঞ্জয় কুমার দে (মাইটিভি) এবং কোষাধ্যক্ষ পদে মাহবুবুর রহমান রাহেল (এশিয়ান টিভি) নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে এম এ সালাম (চ্যানেল আই), পান্না দত্ত (ডিবিসি টিভি), শাহ অলিদুর রহমান (সময় টিভি) ও হাসানাত কামাল (বিটিভি) নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন রজত কান্তি গোস্বামী। নির্বাচন কমিশনার ছিলেন আকমল হোসেন নিপু ও নজরুল ইসলাম মুহিব।