সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

হাসপাতালে ভর্তি গায়ক জুবিন

অনলাইন ডেস্ক :

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়ালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে সিঁড়ি থেকে পড়ে কনুই ভেঙে গেছে। তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, গত বৃহস্পতিবার সকালে সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হন জুবিন। তারপর দ্রুত তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার কনুই ভেঙে গেছে, পাঁজরে ফাটল ধরেছে, মাথায় অল্প আঘাত পেয়েছেন। তার ডান হাতে অস্ত্রোপচার করা হবে। তবে জুবিন তার শারীরিক অবস্থা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। শহিদ কাপুর-কিয়ারা আদভানি অভিনীত ‘কবীর সিং’ সিনেমার ‘তুঝে কিতনা চাহে অউর হাম’ গানের কথা নিশ্চয়ই ভুলে যাননি! এ গানটি যার কণ্ঠে তুমুল শ্রোতাপ্রিয়তা লাভ করেছে তিনি হলেন-সংগীতশিল্পী জুবিন নটিয়াল। শুধু কি তাই, তার গাওয়া ‘লুট গায়ে’, ‘সমান্দার মে’, ‘হামনাভা মেরে’-এর মতো অনেক গানই উপহার দিয়েছেন এই শিল্পী। শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমার একটি গানেও কণ্ঠ দিয়েছেন জুবিন।