সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

ফের রোমান্টিক সিনেমায় শুভ

অনলাইন ডেস্ক :

তাঁকে রোমান্টিক সিনেমায় দেখতে চান ভক্তরা। এই চাহিদা দীর্ঘদিনের। এবার ভক্তদের সেই আশা পূরণ করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমার পর ফের রোমান্টিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন আরিফিন শুভ। নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি পরিচালনা করতে যাচ্ছেন সময়ের আলোচিত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। আর শুভর বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন আফসানা আরা বিন্দু। ভালোবাসা দিবস উপলক্ষে চরকির জন্য নির্মিত হচ্ছে সিনেমাটি। সিনেমাটির সঙ্গে যুক্ত একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। যদিও এখনই সিনেমাটি প্রসঙ্গে গণমাধ্যমে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে চায় না সংশ্লিষ্টরা। দ্রুতই সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে আলফা আই ও চরকি।