সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ: ৭৫ জনের বিরুদ্ধে মামলা

ফাইল ছবি

রাজধানীর নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে বোমা হামলার ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।

পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম হোসেন রবিবার ভোরে ঢাকা মহানগর যুবদলের (দক্ষিণ) আহ্বায়ক গোলাম মাওলা শাহিনসহ বিএনপির ১৫ জনকে এবং অজ্ঞাতপরিচয় ৫০-৬০ জনের নামে মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, শনিবার পল্টন থানা পুলিশ দায়িত্ব পালনকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জনমনে আতঙ্ক সৃষ্টি ও জানমালের ক্ষতিসাধনের উদ্দেশ্যে অতর্কিতভাবে প্রায় ৫০-৬০ জন অজ্ঞাত ব্যক্তি সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে।

পরে ওই এলাকায় একটি ক্রুড বোমা বিস্ফোরিত হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান এসআই শামীম।

—-ইউএনবি