সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নয়াপল্টনে ১০ ডিসেম্বর সমাবেশ করবে বিএনপি: ফখরুল

বিএনপি আগামী ১০ ডিসেম্বর পল্টনে সমাবেশ করবে বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা যেভাবে চেয়েছিল সেভাবেই সমাবেশ করবেন।

বৃহস্পতিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, ‘সমাবেশ যাতে শান্তিপূর্ণভাবে হয় তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। সরকার উপযুক্ত বিকল্প স্থানের প্রস্তাব দিলে আমরা বিবেচনা করব।’

ফখরুল বলেন, বিনা উসকানিতে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশ হামলা করেছে। এমন কাপুরুষোচিত হামলা অকল্পনীয়। পুলিশ অকারণে ব্যাগে বোমা নিয়ে বিএনপি কার্যালয়ে ঢুকেছে।’

তিনি বলেন, অফিসের আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে যায় পুলিশ।

—-ইউএনবি