সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বিশ্বাস করে ঠকে গিয়েছি: হিনা

অনলাইন ডেস্ক :

ছোট পর্দার গন্ডি পেরিয়ে বড় পর্দায়ও আনাগোনা রয়েছে এ অভিনেত্রীর। সামাজিক মাধ্যমগুলোতেও বেশ জনপ্রিয় এই অভিনেত্রী। কিন্তু জনপ্রিয়তা তার যেভাবে বেড়েছে, সেভাবে তা জীবনে বেড়েছে বিষণ্ণতাও। সম্প্রতি ইনস্টাগ্রামে তার পোস্টগুলো দেখে নেটিজেনদের মনে যে জল্পনা-কল্পনা শুরু হয়েছে, তার হাওয়া লেগেছে বলিউড ইন্ডাস্ট্রিতেও। হিনা তার ইনস্টাগ্রামে লিখেছেন: ‘বিশ্বাস করে ঠকে গিয়েছি, এমন ভুলের জন্য ক্ষমা করে দাও। ভালো মনের মানুষরা চারপাশের বাজে জিনিসের খোঁজ পায় না।’ এখানেই শেষ নয়, হিনা অন্য একটি পোস্টে লিখেছেন: ‘ঠকে যাওয়াই জীবনের একমাত্র সত্য, যা সঙ্গে রয়ে যায়।’ অভিনেত্রীর হেঁয়ালিভরা এই পোস্ট দেখে উদ্বিগ্ন হয়ে উঠেছেন তার অনুরাগীরা। ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন উঁকি দিচ্ছে। আর তা হলো রকির সঙ্গে তার ১৩ বছরের সম্পর্কে কি তবে এবার ভাঙন ধরল? ২০০৯ সালে ‘ইয়ে রিস্তা ক্যায়া কেহেলতা হ্যায়’-এর সেটে দেখা হয় রকি-হিনার। তারপর থেকেই একসঙ্গে রয়েছেন তারা। ২০১১ সালে ‘বিগ বস’-এর ঘরে তাদের সম্পর্কের গভীরতা আরও বাড়ে। দিন কয়েক আগে হিনাকে বিয়ের প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, সদ্য ছবির কাজ শুরু করেছেন। বিয়েটা কেবলই উপচার তার কাছে। তবে আগামী দু-তিন বছরের মধ্যেই বিয়ে করার ইচ্ছে রয়েছে অভিনেত্রীর। তবে সাম্প্রতিক সময়ে ইনস্টাগ্রামে তার পোস্টের লেখা থেকে জানা যায়, প্রেম করে নাকি চরম ঠকেছেন তিনি। বিরহের এমন পোস্ট অনেকটাই এলোমেলো করে দিয়েছে হিনাকে। আর তাই প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে হিনার বিচ্ছেদের খবরে সরগরম এখন বলিপাড়া।