সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

চাকরি হারালেন এনরিকে

অনলাইন ডেস্ক :

শেষ ষোলোর ম্যাচে মরক্কোর কাছে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে অন্যতম ফেভারিট দল স্পেন। দলটির এমন বিদায়ের পর কোচ লুইস এনরিকের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হলো। চাকরি হারালেন এনরিকে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এক বিবৃতিতে এনরিককে বরখাস্তের বিষয়টি জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এনরিকে ও তার গোটা কোচিং স্টাফকে ধন্যবাদও জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। নতুন কোচও খুঁজে নিয়েছে স্পেন। এখন থেকে স্পেন জাতীয় ফুটবল দলের কোচের ভূমিকায় দেখা যাবে দে লা ফুয়েন্তেকে। ২০১৮ সালে স্পেন জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন এনরিকে। চলতি বছরের শেষ পর্যন্ত তার চুক্তি ছিল। এবারের বিশ্বকাপে শুরুটা দুর্দান্ত ছিল স্পেনের। প্রথম ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার পর জার্মানির সঙ্গে ড্র করে তারা। গ্রুপের শেষ ম্যাচে জাপানের কাছে হারলেও কোনো ক্ষতি হয়নি তাদের। তবে দ্বিতীয় রাউন্ডে টাইব্রেকারে মরক্কোর কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় স্পেন।