সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

৩০ ডিসেম্বর ভারতব্যাপী মুক্তি পাবে ‘হাওয়া’

অনলাইন ডেস্ক :

‘হাওয়া’ সিনেমা এবার কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়ার কথা রয়েছে। আর ভারতব্যাপী মুক্তি পাবে ৩০ ডিসেম্বর। অভিনেতা চঞ্চল চৌধুরী খবরটি নিশ্চিত করেছেন। ছবির নির্মাতা মেজবাউর রহমান সুমন। রিল্যায়ান্স এন্টারটেইনমেন্টের অফিশিয়াল গ্রুপে শেয়ার করা ছবিটির মুক্তির খবরের স্ক্রিন শট দিয়ে নির্মাতা লিখেছেন, ‘হাওয়া বইবে কলকাতা ও পশ্চিম বাংলায় ১৬ তারিখ থেকে আর ভারতব্যাপী ৩০ তারিখ থেকে। ’এর আগে কলকাতায় চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে ‘হাওয়া’। সেখানে ছিল দর্শকের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সে সময়ে অনেক দর্শক ছবিটি দেখার সুযোগ পাননি বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন। ‘হাওয়া’ সিনেমাটি এবারের একাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) যাচ্ছে। ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে দর্শকনন্দিত এই সিনেমা। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুশি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মন্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস।