সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ওমিক্রনের নতুন সংক্রমণরোধে সোনামসজিদ স্থলবন্দরে বাড়তি সতর্কতা

ফাইল ছবি

ওমিক্রনের নতুন সাব-ভেরিয়েন্টের (বিএফ.৭) সংক্রমণরোধে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে বাড়তি সতর্কতা নেয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ জানান, সাম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়ছে। পার্শ্ববর্তী দেশ ভারতে ওমিক্রনের সাব-ভেরিয়েন্ট বিএফ.৭ শনাক্ত হয়েছে। এ কারণে বাংলাদেশেও তৈরি হচ্ছে আশঙ্কা। এ অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তর গত রবিবার দেশের সকল স্থল, নৌ ও বিমানবন্দরে সন্দেহজনক যাত্রীদের হেলথ স্ক্রিনিং জোরদারের নির্দেশনা দিয়েছে।

তিনি জানান, সোনামসজিদ স্থলবন্দরের স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিমের সদস্যরা রুটিনমাফিক কাজ চলমান রেখেছে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বন্দরে বাড়তি সতর্কতা নেয়া হয়েছে।

সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক জাফর ইকবাল জানান,করোনা পরিস্থিতির উন্নতি হলেও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রী আসা-যাওয়া এখনও বন্ধ আছে।

পরিস্থিতি স্বাভাবিক হলে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান তিনি।

—-ইউএনবি