সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

যে কারণে দ্রুত বিয়ে করলেন দেবলীনা?

অনলাইন ডেস্ক :

বলিউড অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য মুসলিম ছেলেকে বিয়ে করার জন্য কড়া সমালোচনার মুখে পড়ছেন। মুম্বাইয়ের কাছে ছোট পাহাড়ি শহর লোনাভলা। সেখানেই সাদামাটা ভাবে বিয়ে সারেন দেবলীনা। একাংশের বক্তব্য, নিশ্চয়ই সন্তানসম্ভবা দেবলীনা। তাই তো দ্রুত বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আবার আলিয়া ভাটের সঙ্গেও তুলনা টানা হয়েছে তাঁর। যদিও এতদিন মুখ বন্ধ রেখেছিলেন দেবলীনা। অবশেষে মুখ খুলতে বাধ্য হলেন তিনি। দেবলীনা বলেন, “এক জনের ব্যক্তিগত জীবনে নাক গলিয়ে কী মজা পায় মানুষ, আমি সত্যিই বুঝতে পারি না। ভন্ডামির একটা সীমা আছে। কাউকে অত্যাচার করার একটা সুযোগও হাতছাড়া করা যায় না, তাই না! কারও সুখ অনেকেরই সহ্য হয় না। ” তিনি জানান, এখন আর এইসব মন্তব্যে গুরুত্ব দিতে তিনি মোটেই রাজি নন। প্রসঙ্গত, নায়ক- নায়িকাদের বিয়ে মানেই বেশ এলাহি ব্যাপার। কিন্তু সে পথে হাঁটেননি তিনি। কারণটা স্পষ্ট করেছেন অভিনেত্রী নিজেই। বিয়ে নিয়ে নানা শখ ছিল দেবলীনার। ছোট থেকেই অভিনেত্রী ভাবতেন, বিয়ে করলে রাজকীয় ভাবেই করবেন। কিন্তু বাস্তব জীবনে করলেন ঠিক উল্টোটা। অভিনেত্রী কথায়, ‘ছোটবেলায় বিয়ে নিয়ে ধারণাটা ছিল অন্য রকম। ভীষণ রাজকীয় কিছু করার পরিকল্পনাই ছিল সব সময়। কিন্তু কভিড টাকার মর্যাদা দিতে শিখিয়েছে। বিয়ের পিছনে সর্বস্ব উজাড় করে দেওয়ার পক্ষপাতী নই। বরং সেই অর্থ যাঁদের সত্যি প্রয়োজন, তাঁদের দিয়ে সাহায্য করতে চাই। সকলের আশীর্বাদটাই জীবনের সুখ। আমি লোক দেখানোতে বিশ্বাসী নই। ’সূত্র- আনন্দবাজার