সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

কাশিমপুর কারাগারে কোয়ারেন্টিনে পরীমণি-মৌ

নিজস্ব প্রতিবেদক :

পরীমণি ও মরিয়ম আক্তার মৌকে কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগারে পাঠানো হয়েছে। সেখানে এই দুইজনকে রজনীগন্ধা ভবনে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হবে। তারপর করোনা উপসর্গ না থাকলে সাধারণ বন্দীদের ভবনে পাঠানো হবে। কাশিমপুর নারী কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) আবদুল জলিল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিত্রনায়িকা পরীমণি ও মাডেল মরিয়ম আক্তার মৌকে এ কারাগারের রজনীগন্ধা ভবনে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। করোনা স্বাস্থ্যবিধি অনুযায়ী তাদের এখানে ১৪ দিন থাকতে হবে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে নারীদের জন্য আলাদা কোনো ব্যবস্থা না থাকায় পরীমণিকে এ কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার তাদের একই প্রিজনভ্যানে আদালত কাশিমপুর কারাগারে নেওয়া হয়। এদিন দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র ম-লের আদালত পরীমণির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইদিন ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ মোহাম্মদপুর থানার মাদক আইনের মামলায় মরিয়ম আক্তার মৌর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ১ আগস্ট রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় অভিযান চালিয়ে মদ, ইয়াবাসহ মরিয়ম আক্তার মৌকে গ্রেফতার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরীমণি ও মরিয়ম মৌ ছাড়াও মাদক মামলায় গ্রেফতার ফারিয়া মাহবুব পিয়াসা, চিকিৎসক সাবরিনা চৌধুরী ও নরসিংদীর সাবেক যুবমহিলা নেত্রী শামীমা নূর পাপিয়া এ কারাগারে বন্দী আছেন।