সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

নিলয়ের পাশে দাঁড়ালেন তাহসান

অনলাইন ডেস্ক :

‘কি যে একটা সমস্যায় আছি। বিয়ে করেছি; দ্বিতীয় বিয়ে। হালাল সম্পর্ক, বৈধ সম্পর্ক। চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ তো আর করি নাই। নতুন বউয়ের সাথে হাসি-খুশি ছবি দিলে কমেন্ট করতেসে- এত নির্লজ্জ কেন আপনি? দ্বিতীয় বিয়ে করছেন আবার বউয়ের সঙ্গে ছবি দেন!’ দ্বিতীয় বিয়ের পর এমনই বিড়ম্বনায় পড়েছেন জানিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা নিলয়। একা ছবি দিয়েও ট্রলের শিকার হয়েছেন উল্লেখ করে নিলয় লিখেছেন: ‘বিড়ালের সাথে ছবি দিলাম সেটাও সমস্যা। এক হাজারের উপরে ছবি তুলেছি। গালি খাওয়ার ভয়ে পোস্ট করতে পারছি না।’ চলতি মাসে নিলয়ের বিয়ের খবর প্রকাশ্যে আসে। তাসনুভা তাবাসসুম হৃদিকে বিয়ে করেছেন এই অভিনেতা। এরপরই মূলত নেটিজেনরা তাকে নিয়ে নানান রকম মন্তব্য করেন। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই স্ট্যাটাসটি দিয়েছেন নিলয়। এদিকে এই স্ট্যাটাসের পর তার পাশে দাঁড়িয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান। তিনি নিলয়ের স্ট্যাটাসটি ফেইসবুক ওয়ালে শেয়ার করে কিছু প্রশ্ন রেখেছেন। লিখেছেন: ‘প্রতিদিন কাউকে না কাউকে হেয়-প্রতিপন্ন করার তাগিদটা কি খুব জরুরি? এটা কি খ্যাতির বিড়ম্বনা নাকি একটা সামাজিক ব্যাধি?’ ২০১২ সালে সানিয়াত হোসেন পরিচালিত ‘অল্প অল্প প্রেমের গল্প’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান নিলয় ও মডেল-অভিনেত্রী আনিকা কবীর শখ। ২০১৬ সালের ৭ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে।