সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গায়ে বল লাগায় যা করলেন আলিম দার

অনলাইন ডেস্ক :

পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজে আপাতত ১-১ সমতা। দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের ৭৯ রানের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে কিউইরা। সেই ম্যাচে হঠাৎই প্রচারের আলো কেড়ে নিয়েছে অন্য একটি ঘটনা। নিউজিল্যান্ডের ইনিংস চলাকালীন পাকিস্তানের এক ফিল্ডারের ছোঁড়া থ্রোয়ে পায়ে আঘাত পান আম্পায়ার আলিম দার। এরপর তার রাগ ছিল দেখার মতো! ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ডের ইনিংসের ৩৬তম ওভারে। হারিস রউফের বলে ডিপ স্কোয়্যার লেগে শট মারেন গ্লেন ফিলিপস। মোহাম্মদ ওয়াসিম জুনিয়র সেখানে ফিল্ডিং করছিলেন। তিনি বল কুড়িয়ে বোলিং প্রান্তে ছুড়ে দেন। উইকেটের কাছেই দাঁড়িয়ে ছিলেন আম্পায়ার আলিম দার। কিন্তু বল থেকে তার নজর হয়তো সরে গিয়েছিল। তাই ঠিক সময়ে সরে যাওয়ার সুযোগ পাননি। থ্রো থেকে উড়ে আসা বল গিয়ে লাগে আলিম দারের ডান পায়ের গোড়ালির একটু উপরে। প্রচ- আঘাতে যন্ত্রণায় কাতরাতে থাকেন আলিম দার। সেইসঙ্গে প্রচ- রাগে হাতে থাকা বোলার হারিস রউফের সোয়েটার ছুড়ে ফেলে দেন মাটিতে! পাকিস্তানের ক্রিকেটাররা সঙ্গে সঙ্গে ছুটে আসেন। নাসিম শাহ এসে আলিমের আঘাত লাগা জায়গায় জোরে জোরে মালিশ করতে থাকেন। মাঠের বাইরে থাকা চিকিৎসকরাও তৈরি ছিলেন। তবে তাদের ডাকার দরকার পড়েনি। কিছুক্ষণ পরে আবার ম্যাচ শুরু হয়। তবে এই ঘটনার ভিডিও সোশ্যাল সাইটে আলোচনার জন্ম দিয়েছে।