সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

টেনিস চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের কাছে হেরে গেল বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট টেনিস চ্যাম্পিয়নশিপে বালক দ্বৈতে ফাইনালে উঠে স্বপ্ন দেখিয়েছিল বাংলাদেশ। যদিও সেই স্বপ্নপূরণ হয়নি। পাকিস্তানের প্রতিযোগীর কাছে হেরে তাদের রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। শুক্রবার (১৩ জানুয়ারী) বালক এককের ফাইনালে পাকিস্তানের আবুবকর তালহা ৭-৫, ৪-৬, ৭-৬ গেমে প্রতিপক্ষ স্বদেশী রোমান তালহাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আর বালক দ্বৈতের ফাইনালে পাকিস্তানের রোমান-তালহার কাছে ৬-১, ৬-১ গেমে হেরেছে বাংলাদেশের জাওয়াদ-তুষার জুটি। এ ছাড়া বালিকা এককের ফাইনালে চাইনিজ তাইপের ইয়ান রং ঝং ৬-২, ৬-২ গেমে মায়ানমারের থাই হায়াত মিন্ট কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বালিকা দ্বৈতের ফাইনালে চাইনিজ তাইপের ইয়েন নি চিয়াং ও ইয়ান রং ঝং জুটি ৬-১, ৬-২ গেমে মায়ানমারের ওন চি ছার ও তায় হায়াত মিন্ট জুটিকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে। প্রতিযোগিতায় বাংলাদেশের জাওয়াদ ভূঁইঞা ৮ম, তানভির মুন তুষার ৯ম, হুমায়রা হায়দার জারা ৭ম ও সুমাইয়া সুলতানা ১১তম স্থান পেয়েছেন।