সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

এবার শ্রীলংকা বধের মিশনে বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

প্রথমবারের মত আয়োজিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই চমক দেখিয়েছে বাংলাদেশ। গত শনিবার থেকে শুরু হওয়া বিশ^কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়ার পর এবার শ্রীলংকা বধের মিশনে নামছে বাংলাদেশ। এ ম্যাচ দিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিতে পারলে সুপার সিক্সে এক পা দিয়ে রাখবে বাংলাদেশ। আগামীকাল সোমবার বেনোনিতে গ্রুপ-এ তে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। ভালো ফলাফলের লক্ষ্য নিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামে বাংলাদেশ। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে একরকম উড়িয়েই দিয়েছে তারা। প্রথমে বোলারদের নৈপুন্যে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে ১৩০ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশ। বল হাতে সামনে থেকে বাংলাদেশকে নেতৃত্ব দেন অধিনায়ক দিশা বিশ্বাস। ২৫ রানে ২ উইকেট নেন এই পেসার। আরেক পেসার মারুফা আকতার ২৯ রানে ২টি উইকেট নেন। স্পিনার রাবেয়া খান ২৭ রানে নেন ১ উইকেট। ১৩১ রানের টার্গেটে প্রথম বলেই উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ৬০ বলে ৬৬ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের পথে রাখেন আরেক ওপেনার আফিয়া প্রত্যাশা ও তিন নম্বরে নামা দিলারা আক্তার। ১১তম ওভারে বিদায় নেন আফিয়া ও দিলারা। প্রত্যাশা ২২ বলে ২৪ ও দিলারা ৪২ বলে ৪০ রানের ইনিংস খেলেন। এ অবস্থায় জয়ের জন্য শেষ ৯ ওভারে ৬০ রান দরকার পড়ে বাংলাদেশের। চতুর্থ উইকেটে দারুন এক জুটি গড়ে বাংলাদেশকে স্মরনীয় জয় এনে দেন স্বর্না আকতার ও সুমাইয়া আকতার। তাদের নৈপুন্যে ১৮ ওভারে ৩ উইকেটে ১৩২ রান করে বাংলাদেশ। শ্রীলংকাকে হারালে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্সের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারায় শ্রীলংকা। ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।