সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ফাইনালে বার্সেলোনাকে হারাতে আত্মবিশ্বাসী বেনজেমা

অনলাইন ডেস্ক :

গত মৌসুমে তিনটি শিরোপা জেতা রিয়াল মাদ্রিদের সামনে স্প্যানিশ সুপার কাপের মুকুট ধরে রাখার হাতছানি। সেজন্য তাদের টপকাতে হবে বার্সেলোনার কঠিন বাধা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়াইয়ে আগে করিম বেনজেমার কন্ঠে আত্মবিশ্বাসী সুর। বললেন, নিজেদের ওপর তাদের বিশ্বাস আছে। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ সময় রোববার (১৫ জানুয়ারী) রাত ১টায় ফাইনালে মুখোমুখি হবে রিয়াল ও বার্সেলোনা। চলতি মৌসুমের দ্বিতীয় ক্লাসিকো এটি। প্রথম লড়াইয়ে লা লিগায় গত অক্টোবরে ৩-১ গোলে জিতেছিল মাদ্রিদের দলটি। সুপার কাপ ছাড়া ২০২১-২২ মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল ইউরোপের সফলতম ক্লাবটি। আপাতত এই তিন শিরোপার একটি ধরে রাখার চূড়ান্ত লড়াইয়ের আগে নিজেদের সামর্থ্য নিয়ে আশাবাদী বেনজেমা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ব্যালন দ’র জয়ী এই ফরোয়ার্ড বললেন, প্রতিটি প্রতিযোগিতায় জয়ের একই মানসিকতা নিয়ে খেলেন তারা। “রিয়াল মাদ্রিদে বিষয়টাই এমন যে, আমাদের সবসময় জিততে হবে। আমরা জানি লড়াইটা কঠিন হবে, কিন্তু আমাদের এমন মানসিকতা থাকতে হবে যে আমরা ম্যাচটা জিততে পারি।” “এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। বার্সেলোনা একটি দুর্দান্ত দল। তবে আমরা নিজেদের ওপর বিশ্বাস ধরে করব এবং নিশ্চিত করব যে আমরা প্রস্তুত।”