সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

গাজীপুরে বাসচাপায় নিরাপত্তারক্ষীর মৃত্যু, পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় একটি তৈরি পোশাক কারখানার নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। এ সময় পোশাক শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে একটি ট্রাকে আগুন ধরিয়ে দেনেএবং বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।

রবিবার সকালে উপজেলার হরতকিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজাদুল হক (৪০) গাইবান্ধার বাসিন্দা এবং চন্দ্রা এলাকার একটি ডেনিম কারখানায় নিরাপত্তারক্ষী।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, আজ সকালে হরতকিতলা এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে পোশাক শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।

তারা মহাসড়কের দুই পাশের যানবাহন ভাঙচুর ও একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় বলে ওসি জানান।

তিনি বলেন, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

—-ইউএনবি