সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বুরকিনা ফাসোতে বিদ্রোহীর হামলায় নিহত ২৮

অনলাইন ডেস্ক :

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সশস্ত্র বিদ্রোহীদের দুইটি পৃথক হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক লোক রয়েছেন। গত সোমবার নাইজারের সীমান্তবর্তী প্রদেশ সেনোর গভর্নরের পৃথক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানায় আল-জাজিরা। বুরকিনা ফাসোর সশস্ত্র বাহিনী সোমবার জানিয়েছে, বিদ্রোহীরা নাইজারের সীমান্তবর্তী প্রদেশ ফালগাউন্টোতে সেনাবাহিনীর একটি যুদ্ধ ইউনিটে অতর্কিত হামলা চালিয়েছে। এ হামলায় ১০ সেনা, দুই স্বেচ্ছাসেবক এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সেনাবাহিনী আরো জানিয়েছে, হামলার পর ঘটনাস্থল থেকে অন্তত ১৫ বিদ্রোহীর লাশ উদ্ধার করা হয়েছে। এক পৃথক বিবৃতিতে আইভরি কোস্টের সীমান্তবর্তী বুরকিনা ফাসোর প্রদেশ ক্যাসকাডেসের গভর্নর জিন চার্লস ডিট ইয়েনাপনো জানিয়েছেন, বিদ্রোহীদের হামলার পর ১৫ জন বেসামরিক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গভর্নর আরও জানিয়েছেন, গত রোববার এ হামলার ঘটনা ঘটে। সশস্ত্র বিদ্রোহীরা ৮ নারী ও ১৬ পুরুষ বহনকারী দুইটি গাড়ি ছিনতাই করে পালিয়ে যায়। পরে তাদের থামিয়ে সবাইকে উদ্ধার করা হয়।