সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

আসামে শুটিং করবেন মৌমিতা

অনলাইন ডেস্ক :

চ্যানেল আই সেরা কণ্ঠ ২০১৭-এর মাধ্যমে সংগীতে আত্মপ্রকাশ ঘটে মৌমিতার। বিশিষ্ট সংগীতশিল্পী বাবা ত্রিদিব বড়ুয়া রানার কাছে তার প্রথম হাতেখড়ি। সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশন থেকে মুক্তি পেয়েছে মৌমিতার ‘তোমায় লাগে ভালো’ শিরোনামের একটি গান। গানটির কথা লিখেছেন মো. সহিদুর রহমান, সুর করেছেন এ আর সরোয়ার। গানের ভিডিও চিত্রধারণ করা হয়েছে ভারতের আসামে। সামনে আসছে আরো বেশ কিছু কাজ। যার মধ্যে উল্লেখযোগ্য হলো- শ্রদ্ধেয় কুমার বিশ্বজিতের সুরে আসিফ ইকবালের লেখা ‘পুরো পৃথিবীটিকে সরিয়ে’ গানটি। আরো আসছে লুৎফর হাসানের কথা ও সুরে ‘গুনগুন গান’ লুৎফর হাসানের লেখা ও জনের সুর সংগীতে ‘কে আর আমি তোমার এমন’ ইত্যাদি। মৌমিতার স্বপ্ন- মৌলিক গানের পাশাপাশি সিনেমার গানে নিজেকে প্রতিষ্ঠিত করা।