সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

চলতি মাসেই মা হতে যাচ্ছেন নুসরাত

অনলাইন ডেস্ক :

পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহান মা হতে যাচ্ছেন- এ খবর সবার জানা। তবে এবার জানা গেল সেপ্টেম্বরে নয় চলতি মাসেই মা হতে যাচ্ছেন এ অভিনেত্রী। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমের খবরে এমনটা জানানো হয়। খবরে বলা হয়, চিকিৎসকরা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নুসরাতের ডেলিভারির তারিখ দিলেও তা এগিয়েছে। চলতি মাস, অর্থাৎ আগস্টের শেষের যেকোনো সময় নতুন অতিথি আসতে পারে। কবে সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী? সেই খবরের প্রহর গুনছে টলিউড। ঠিক কবে হাসপাতালে যাবেন নুসরাত? এ নিয়েও কল্পনার শেষ নেই। কলকাতার সংবাদমাধ্যমগুলো তার বাড়ির সামনে কড়া নজরদারি রেখেছে বলেও জানা গেছে। মা হওয়ার খবর গোপন রাখতে চাইলেও পারেননি নুসরাত। চিত্রনায়িকা শ্রাবন্তী, পায়েল, তনুশ্রীর সঙ্গে নুসরাতের পার্টি করার ছবি হঠাৎই ভাইরাল হয়েছিল। তখনই প্রথম নুসরাতের বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আসে। যদিও এর কয়েক সপ্তাহ পর সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন নুসরাত নিজেই। এরপর এক ফেসবুক লাইভেও প্রেগন্যান্সি নিয়ে মুখ খোলেন। কিন্তু এ সন্তানের বাবা কে, তা নিয়ে মুখ খুলেননি এ অভিনেত্রী। গুঞ্জন রয়েছে, স্বামী নিখিল জৈনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর অভিনেতার যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম করছেন নুসরাত। তারা দুজন নাকি এক বাসায় থাকেন, একসঙ্গে ঘুরতেও দেখা যায়। শোনা যায়, নুসরাতের এ সন্তানের বাবাও নাকি হতে যাচ্ছে যশ দাশগুপ্ত! যদিও যশকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান।