সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

আমেরিকায় শীতে ১০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

টেক্সাসের বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ নেই। বরফে ঢেকে গেছে বিদ্যুতের লাইন। আরও ঠান্ডা পড়ার আশঙ্কা। টেক্সাস, অস্টিন, আরকানসাস, ওকলাহোমার অবস্থা সবচেয়ে ভয়াবহ। তীব্র তুষার ঝড় দেখেছে এই অঞ্চলগুলি। ক্যানাডা থেকে ফের একটি ঝড় আসার আশঙ্কা। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, আগামী কিছুদিনের মধ্যে রেকর্ড শীত দেখতে পারে টেক্সাস। তাপমাত্রা হিমাঙ্কের নীচে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। খবর ডয়েচে ভেলে। বস্তুত, গত দুইদিন ধরে বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ নেই। মার্কিন সংবাদপত্রের রিপোর্ট বলছে, সব মিলিয়ে তিন লাখ ৬০ হাজার গ্রাহকের বাড়িতে বিদ্যুৎ নেই। এর মধ্যে শুধুমাত্র অস্টিনেই দেড় লাখ মানুষের বাড়িতে বিদ্যুৎ নেই গত দুইদিন ধরে। বুধবার ঝড় শুরু হওয়ার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল। ফলে বাড়িগুলিতে হিটার চালানো যাচ্ছে না। তীব্র ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ছেন সাধারণ মানুষ। রাস্তাঘাটের অবস্থাও ভয়াবহ। এখনো পর্যন্ত ঠান্ডায় ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। স্থানীয় মানুষের অভিযোগ, বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা যথেষ্ট দ্রুত করা হচ্ছে না। প্রশাসনের অবশ্য দাবি, প্রবল ঠান্ডায় বরফ সরিয়ে কাজ করতে সময় লাগছে। তবে শুক্রবারের মধ্যে অধিকাংশ জায়গায় বিদ্যুৎ ফিরবে বলেই মনে করা হচ্ছে। কিন্তু আবহাওয়াবিদদের নতুন পূর্বাভাস চিন্তায় রেখেছে প্রশাসনকে। ফের তুষার ঝড় হলে বিদ্যুৎ সংযোগ নতুন করে বিচ্ছিন্ন হতে পারে বলে মনে করছেন তারা। বাইডেন সরকার ইতিমধ্যেই টেক্সাসে অতিরিক্ত সাহায্যের কথা ঘোষণা করেছে।