সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ফ্লামেঙ্গোকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে সৌদি ক্লাব

অনলাইন ডেস্ক :

নিয়মিত ফুটবলের খোঁজ যারা রাখেন সৌদি আরবের ক্লাব আল হিলাল তাদের কাছে পরিচিত নাম। ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের অন্যতম প্রতিদ্বন্দ্বী তারা। লিওনেল মেসিকে রেকর্ড দামে কিনতে চেয়ে যারা নতুন করে আলোচনায় এসেছিল। ওই আল হিলাল ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে। গত মঙ্গলবার রাতে ব্রাজিলের অন্যতম সেরা ক্লাব ফ্লামেঙ্গোকে ৩-২ গোলে হারিয়ে প্রথমবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে পা রেখে ইতিহাস গড়েছে তারা। মরক্কোর ইবনে বতুতা স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই লিড নেয় আল হিলাল। সালেম আল দাউসারি ম্যাচের ৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন। কাতার বিশ্বকাপে খেলা তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার পেদ্রো ২০ মিনিটে দারুণ এক গোলে দলকে সমতায় ফেরান। প্রথমার্ধের যোগ করা সময়ে আবার পেনাল্টি থেকে লিড নেয় আল হিলাল। এবারও গোল করেন সৌদি উইঙ্গার দাউসারি। এরপর আর্জেন্টাইন ফুটবলার লুসিয়ানো ভিয়েত্তো ৭০ মিনিটে দলকে ৩-১ গোলে এগিয়ে নিয়ে দলকে ফাইনালের পথে তুলে নেন। পেদ্রো শেষ বাঁশির আগে একটি গোল করে হারের ব্যবধান কমান। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় সেমিফাইনালে মিশরের ক্লাব আল আহলির মুখোমুখি হবে। করিম বেনজেমা, থিবো কর্তোয়া, এদের মিলিতাও ইনজুরির কারণে ওই ম্যাচে খেলতে পারবেন না। নেই বেঞ্চ গরম করা এডেন হ্যাজার্ডও। তবু ফাইনালে যাওয়ার পথে ফেবারিট রিয়াল। ব্লাঙ্কোসরা ফাইনালে উঠলে আল হিলালের মুখোমুখি হবে।