সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

যে কারণে এশিয়া কাপ আয়োজন করতে চায় না বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

ভারত-পাকিস্তানের সম্পর্কের কারণে এশিয়া কাপ আয়োজন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। এবারের আসরের স্বাগতিক পাকিস্তান। কিন্তু ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান যেতে নারাজ। আবার ভারতকে ছাড়াও এশিয়া কাপ আয়োজন সম্ভব নয়। কেননা, এই টুর্নামেন্টের আয়ের বেশিরভাগই আসে ভারতকে ঘিরে। তাই ভেন্যু নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে(এসিসি)। সেই হিসেবে নতুন আয়োজক হিসেবে বাংলাদেশের সামনে সুযোগ আছে এশিয়া কাপের আয়োজক হওয়ার। কিন্তু সেই সুযোগ নিতে চাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত আবহাওয়ার প্রতিকূলতা ভাবনায় রেখে টুর্নামেন্টটি আয়োজন করতে আগ্রহী নয় বাংলাদেশ। সম্প্রতি বাহরাইনে এসিসির সভায় এশিয়া কাপের আয়োজন নিয়ে একটি বৈঠক হয়। সেই বৈঠক থেকে ফিরে সাংবাদিকদের নিজেদের আগ্রহ কেন নেই, সেই বিষয়ে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন। সংবাদ সম্মেলনে নাজমুল হাসান বলেছেন, ‘এশিয়া কাপের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। যেহেতু আনুষ্ঠানিক আয়োজক পাকিস্তান, তারাই ঠিক করবে। আমাদের সভায় যে আলাপ হয়েছে, আগামী মার্চে আইসিসির একটি সভা আছে, সেই সভার সঙ্গে এসিসিরও একটি সভা রেখেছি আমরা। ওখানে ঠিক করতে পারব আশা করি যে কোথায় হবে।’ নিজেদের অবস্থানের কথা জানিয়ে বিসিবিপ্রধান বলেছেন, ‘যদি পাকিস্তানের বাইরে হয়, তাহলে বাংলাদেশ একটা অপশন হতে পারত। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন, ওই সময় যে পরিমাণ বৃষ্টি হয়। টি-টোয়েন্টি হলেও একটা সুযোগ নেওয়া যায়, কিন্তু ওয়ানডে আমাদের পক্ষে কোনোভাবেই করা সম্ভব নয়। যেহেতু আমরা জানি ওই সময়টায় খেলা আমরা ভালোভাবে শেষ করতে পারব না, সেজন্য আমরা কোনো অ্যাপ্রোচও করিনি।’