সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

আইপিএলের নিলামে বাংলাদেশের ৯ নারী ক্রিকেটার

অনলাইন ডেস্ক :

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আদলে আগামী মাসে ভারতের মাটিতে প্রথমবারের মতো আয়োজিত হবে ওমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল)। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টুর্নামেন্টের নিলামের জন্য ইতোমধ্যে নারী ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের ৯ নারী ক্রিকেটারও। গত সোমবার মুম্বাইয়ে ডব্লিউপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে একজন ৫২৫ জন নিবন্ধন করা হয়েছিল। তবে নিলামের জন্য চূড়ান্ত তালিকায় রয়েছেন ৪০৯ জন ক্রিকেটার। তালিকার ২৪৬ জন ভারতীয় এবং বিদেশি ক্রিকেটার ১৬৩ জন। নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া ৯ ক্রিকেটার হলেন- সালমা খাতুন ও রুমানা আহমেদ, জাহানারা আলম, নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, লতা ম-ল, সোবহানা মোস্তারি, রিতু মনি ও স্বর্ণা আক্তার। নিলামে সর্বোচ্চ পারিশ্রমিকের ক্যাটাগরিতে অবশ্য বাংলাদেশের কোনো ক্রিকেটারের জায়গা হয়নি। দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক ৪০ লাখ রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন অভিজ্ঞ দুই অলরাউন্ডার সালমা খাতুন ও রুমানা আহমেদ। অনুর্ধ-১৯ বিশ্বকাপে নজর কাড়া ব্যাটার স্বর্ণার ভিত্তিমূল্য ধরা হয়েছে ২০ লাখ রূপি। এ তিনজন ছাড়া বাকি ছয় ক্রিকেটারের ভিত্তিমূল্য ৩০ লাখ রূপি। ২০১৮ সালে দুটি দল নিয়ে পরীক্ষামূলকভাবে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ নামে পুরুষদের আইপিএলের পাশাপাশি একটি আসর চালু করে বিসিসিআই। পরবর্তীতে ২০১৯, ২০২০ ও ২০২২ সালে তিনটি দল নিয়ে নারীদের আইপিএল হিসেবে পরিচিতি পাওয়া এ আসর অনুষ্ঠিত হয়। ডব্লিউপিএলের প্রথম আসরে অংশ নেবে পাঁচটি দল। টুর্নামেন্টের পাঁচ ফ্র্যাঞ্চাইজি হবে দিল্লি, মুম্বাই, গুজরাট, ব্যাঙ্গালুরু ও লক্ষ্ণৌ। ইতোমধ্যে দুই ফ্র্যাঞ্চাইজি দলের নামকরণ করেছে। দল দুটি হচ্ছে গুজরাট জায়ান্টস ও লক্ষ্ণৌ ওয়ারিয়র্স। আগামী ৪ মার্চ থেকে শুরু হবে ডব্লিউপিএল। প্রথমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্টে সর্বমোট ২২টি ম্যাচ হবে। ম্যাচগুলো মুম্বাইয়ের ব্র্যাবোর্ন এবং ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আগামী ২৬ মার্চ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।