সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

প্রথম দিন শেষে এগিয়ে ভারত

অনলাইন ডেস্ক :

১৬২ দিন পর প্রত্যাবর্তনটা রাজসিক হয়েছে স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার। এশিয়া কাপে হাঁটুতে চোট পেয়ে দীর্ঘ সময়ের জন্য ছিটকে গিয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই বুঝিয়ে দিয়েছেন নিজের কার্যকারিতা। তার ৫ উইকেট শিকারে প্রথম ইনিংসে ১৭৭ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া দল। তার পর ব্যাট হাতেও দারুণ জবাব দিচ্ছে স্বাগতিক দল। প্রথম দিন শেষে ভারতের প্রথম ইনিংসে স্কোর ১ উইকেটে ৭৭ রান। পিছিয়ে আছে আর ১০০ রানে। পিচ দেখে মনে হয়েছে শেষ ইনিংসে ব্যাট করতে নামলে ভয়ানক বিপদের মুখোমুখি হতে হবে। সে কারণে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে দেরি করেনি অজি দল। কিন্তু প্রথম ইনিংসে তাদের ছন্নছাড়া ব্যাটিং আতঙ্কই ছড়িয়েছে। অবশ্য প্রতিষ্ঠিত ব্যাটারদের মধ্যে মার্নাস লাবুশেন (৪৯), স্টিভেন স্মিথ (৩৭) ও পিটার হ্যান্ডসকম্ব (৩১) প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তাদের থিতু হতে দেননি জাদেজা। মূলত বুদ্ধিদীপ্ত বোলিংয়ে তাদের প্রতিরোধ ভেঙেছেন। ৪৭ রানে জাদেজার ঝুলিতে গেছে ৫ উইকেট। যা তার ক্যারিয়ারের ১১তম পঞ্চম উইকেট শিকারের নজির। ৪২ রানে তিনটি নিয়েছেন অশ্বিন। একটি করে নিয়েছেন মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ সামি। অথচ ভারত যখন ব্যাট করতে নামলো তখন মনে হয়নি প্রথম দিন এই পিচ হুমকি হওয়ার মতো। অধিনায়ক রোহিত শুরু থেকে স্বভাবসুলভ ব্যাটিংটা চালিয়ে হাফসেঞ্চুরি তুলিয়ে নিয়েছেন। ৬৯ বলে ৯ চার ও ১ ছক্কায় অপরাজিত আছেন ৫৬ রানে। দিনের শেষ ভাগে লোকেশ রাহুল ২০ রানে টড মারফিকে ফিরতি ক্যাচ দিয়ে ফিরেছেন। পরে ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে মাঠে নামেন রবিচন্দ্রন অশ্বিন (০*)। প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৬৩.৫ ওভারে ১৭৭ (লাবুশেন ৪৯, স্মিথ ৩৭, ক্যারি ৩৬; জাদেজা ৫/৪৭, অশ্বিন ৩/৪২) ভারত প্রথম ইনিংসে ২৪ ওভারে ৭৭/১ (রোহিম ৫৬*, রাহুল ২০; মারফি ১/১৩)।