সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ঢাকায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সফরে প্রীতি ফুটবল ম্যাচ

অনলাইন ডেস্ক :

আর্জেন্টাইন পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরোর বাংলাদেশ সফরে ঢাকায় খুদে ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ছাড়া ফুটবলসংক্রান্ত বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে দুই দেশ কাজ করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বৃহস্পতিবার  (৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে জানান, আগামী (২৭ থেকে ২৯) ফেব্রুয়ারি আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে উচ্চপদস্থ সরকারি প্রতিনিধিসহ ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকা সফর করবে। এ সময় তারা প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন। এর পাশাপাশি ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস পুনরায় চালুর ঘোষণা দেওয়া হতে পারে বলে বাংলাদেশ আশা করছে। মুখপাত্র বলেন, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সফরে কূটনৈতিক এবং অফিশিয়াল পাসপোর্টে ভিসা অব্যাহতি চুক্তি, কৃষি খাতে সহযোগিতার সমাঝোতা স্মারক এবং দুই দেশের কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতাসংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। মুখপাত্র জানান, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার সফরে আর্জেন্টিনা থেকে সয়াবিন তেল, গম আমদানির বিষয় ছাড়াও দক্ষিণ আমেরিকার শক্তিশালী অর্থনৈতিক জোট মার্কুসুরে (গবৎপড়ংঁৎ) বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। মুখপাত্র আরো জানান, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সফরে দুই দেশের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা হবে। সফরকারী দল বাংলাদেশের খুদে ফুটবলারদের সমন্বয়ে দুটি দলের একটি প্রদর্শনী ম্যাচ উপভোগের পাশাপাশি ফুটবল সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন।