সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

নেপালকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

শুরুতেই নষ্ট হলো সুযোগ। পরের কিছু আক্রমণও হলো না ঠিকঠাক। হবে, হচ্ছে করেও হচ্ছিল না গোল। অবশেষে বিরতির আগে প্রতিপক্ষের রক্ষণে চিড় ধরাতে পারলেন রিপা ও শামসুন্নাহার। প্রতিশোধের মিশনে নামা নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা উৎসবে মাতল বাংলাদেশ।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার ফাইনালে ৩-০ গোলে জিতেছে বাংলাদেশ। একটি করে গোল শাহেদা আক্তার রিপা, শামসুন্নাহার (জুনিয়র) ও উন্নতি খাতুনের।

সব মিলিয়ে তিন জয় ও এক ড্রয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলো গোলাম রব্বানী ছোটনের দল। রাউন্ড রবিন লিগে নেপালকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করেছিল মেয়েরা; শেষটাও করল তাদেরকে হতাশায় ডুবিয়ে।

গত বছর সেপ্টেম্বরে দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে বাংলাদেশ। এবার সেই নেপালকে হারিয়ে প্রথমবারের মতো হওয়া অনূর্ধ্ব-২০ বয়সীদের আসরেও বাজিমাত করল মেয়েরা।