সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

বাঁধ ভেঙে এবার সিরিয়ায় বন্যা

অনলাইন ডেস্ক :

শক্তিশালী ভূমিকম্পে হাজার হাজার মানুষ মারা গেছে সিরিয়ায়। মৃতদেহগুলো দাফনের জন্য খোঁড়া হচ্ছে গণকবর। এর মাঝেই এলো আরো এক দুঃসংবাদ! সিরিয়ার ইদলিব প্রদেশে একটি বাঁধ ভেঙে বন্যার সৃষ্টি হয়েছে। আলজাজিরার একটি প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। আলজাজিরার প্রতিবেদনে আরো বলা হয়, ভূমিকম্প সিরিয়ার ইদলিব প্রদেশের মানুষের জন্য অন্য ধরনের দুর্দশা নিয়ে এসেছে। এবার বাঁধ ভেঙে নদীর পানি সেখানে অবস্থিত বাড়িগুলোতে ঢুকে গেছে। ভূমিকম্প এবং আসি নদীর (ওরন্টেস নদী নামেও পরিচিত) থেকে আসা বন্যার পানিতে আল-তুলুল গ্রামের ২০টির বেশি বাড়ি ধ্বংস হয়েছে এবং আরো অনেক বাড়ি প্লাবিত হয়েছে। সেখানে বসবাসরত পরিবারগুলো গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হচ্ছে। সিরিয়া-তুরস্ক সীমান্তে অন্যান্য শহর ও গ্রামের লোকজন তাঁবু টানিয়ে আশ্রয় নিচ্ছে। বাস্তুচ্যুতরা ক্যাম্প ছেড়ে উঁচু স্থান খুঁজছে। এই অঞ্চলের মানুষ তাদের সুবিধার জন্য আসি নদীর পানি ব্যবহার করত। কিন্তু এবারের ভূমিকম্পে নদীর পানি তাদের বাড়িঘর ভাসিয়ে নিয়ে গেছে। এদিকে তুরস্ক এবং সিরিয়ায় সোমবারের ভূমিকম্পে মৃত্যুসংখ্যা একুশ হাজার ছাড়িয়েছে। যদিও জাতিসংঘ সতর্ক করেছে, বিপর্যয়ের সম্পূর্ণ ছবি এখনো অস্পষ্ট। সূত্র : আলজাজিরা