সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

একাধিক ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ায় নেটওয়ার্ক সমস্যা হচ্ছে: জিপি

ফাইল ছবি

গ্রামীণফোন (জিপি) ব্যবহারকারীরা বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বিভিন্ন এলাকায় নেটওয়ার্ক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছেন।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে একাধিক ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ায় এমনটা হচ্ছে।

অনেক জিপি গ্রাহক সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন যে তারা মেসেজ পাঠাতে এবং ফোন কল করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন।

যোগাযোগ করা হলে জিপি’র হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার ইউএনবিকে বলেন, ‘একাধিক ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার কারণে কল করার ক্ষেত্রে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’

তিনি আরও বলেন, ‘আমাদের টিম বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা সমাধানের জন্য নিরলসভাবে কাজ করছে।’

—-ইউএনবি