সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

বগুড়ায় বাসচাপায় শিশুসহ ৫ জন নিহত

বগুড়ার শাজাহানপুরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচযাত্রী নিহত এবং একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার সুজাবাদ দহপাড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনগণ এসময় বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

নিহতরা হলেন-গাবতলীর কদমতলীর বাসিন্দা ও অটোরিকশা চালক হযরত আলী (৫০), ধুনটের বেড়েরবাড়ীর নুরনবী বাদশা (৬০), ব্যবসায়ী গোলাম রব্বানী বাদশা (৬০) ও শিশু আফসানা মিমি (৫)। বাকি একজনের (২৫) পরিচয় জানা যায়নি।

আহত একজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

কৈগাড়ী ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্বাস আলী জানান, গাইবান্ধা থেকে যাত্রী নিয়ে একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। আর সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে যাচ্ছিল ধুনট উপজেলায়। পথে সুজাবাদ দহপাড়ায় পৌঁছালে রাস্তার ডানে মোড় নেয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এ সময় বাসচাপায় অটোরিকশার চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের পিছনের অংশ পুড়ে যায়।

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। স্থানীয়রা বলছে সিএনজি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

অন্যদিকে,জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রতি পরিবারকে ২০ হাজার টাকা দাফন-কাফনের জন্য দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

—-ইউএনবি