সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

গ্রিসে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৭

এপি, এথেন্স :

গ্রিসের মধ্যাঞ্চলে মঙ্গলবার রাতে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে।

গ্রিক পুলিশের মুখপাত্র কনস্টানটিয়া দিমোগ্লিডু সাংবাদিকদের বলেন, ৪৮ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ছয়জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন।

গ্রিক ফায়ার সার্ভিসের মুখপাত্র ভাসিলিওস ভাথ্রাকোজিয়ানিস জানিয়েছেন, শুক্রবারের মধ্যে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হবে বলে আশা করা হচ্ছে।

কীভাবে এবং কেন যাত্রীবাহী ট্রেনটি বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তা নির্ধারণের জন্য একটি তদন্ত চলছে।

একজন স্টেশন মাস্টারকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে অবহেলার কারণে হত্যার অভিযোগ আনা হয়েছে।

সরকার শুক্রবার পর্যন্ত তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে ভবিষ্যতে এই ধরনের ট্র্যাজেডি এড়াতে রেলপথ পরিচালনায় সমস্যাগুলোর সমাধান করা হবে।