সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

৩ বছর পর সোনামসজিদ ইমিগ্রেশন খুলছে ১২ মার্চ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে প্রায় তিন বছর বন্ধ থাকা ইমিগ্রেশন সেবা আগামী ১২ মার্চ থেকে যাত্রীদের জন্য খুলে দেয়া হবে।

বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন যে রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার ১২ মার্চ বিকাল ৩টায় সোনমসজিদ ইমিগ্রেশনে উপস্থিত থাকবেন এবং উদ্বোধন করবেন।

এর আগে ২ ফেব্রুয়ারি মনোজ কুমার চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর অফিস পরিদর্শন করেন এবং এর সভাপতির সঙ্গে দেখা করেন।

করোনা মহামারির কারণে ২০২০ সালের ১৫ মার্চ সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট

বন্ধ হয়ে যায়। দীর্ঘ তিন বছর যাত্রী চলাচল বন্ধ থাকলেও আমদানি-রপ্তানির জন্য এই স্থলবন্দর চালু রয়েছে।

—-ইউএনবি