সাম্প্রতিক
বাংলাদেশে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকিতে বছরে ২ হাজার ৭০ কোটি ডলারের ক্ষতি বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: ১৭ বছরের সেই কিশোর পেল জামিন ইরানের গোপন নেটওয়ার্কে ৫ হাজারের বেশি সংস্থা, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে আসছে সামরিক সরঞ্জাম ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন ফি নির্ধারণ, চার্জ দিতেও মানতে হবে নিয়ম এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে রেজাল্ট পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ তাহসিফের সঙ্গেই মধ্যরাত পর্যন্ত ছিলেন দ্বীপ, রাতের খাবারও একসঙ্গে খেয়েছেন ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু ধীরগতির ইন্টারনেটে বাধাগ্রস্ত ডিজিটাল লেনদেন, ক্ষতিগ্রস্ত ই-কমার্স বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী
Skip to content

ঘর দেয়ার বিনিময়ে অর্থ আদায়ের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

জেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের ঘর দেয়ার নামে টাকা নেয়ার অভিযোগে ৩নং সগুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিম জানান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১ শাখার উপ-সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত এক পত্রে ইউপি চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, উক্ত ৩নং সগুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকী কর্তৃক সংঘঠিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী উল্লেখিত ইউপি চেয়ারম্যানকে তার স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সেই সাথে স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে কারণ দর্শানোর চিঠিও দেয়া হয়েছে।

তবে এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকী জানান, সাময়িক বরখাস্তের কোন চিঠি এখনো তিনি পাননি।