সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ঝালকাটিতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২

ঝালকাঠিতে বাসের ধাক্কায় স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে নলছিটি উপজেলার শিমুলতলা এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাকেরগঞ্জ এলাকার মিলন ভট্টাচার্যের ছেলে ও ভুট্টো উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তূর্য ভট্টাচার্য এবং ভ্যানচালক মো. আকাশ।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আতাউর রহমান জানান, তুর্য তার স্কুলের সামনে ভ্যানচালক আকাশের সঙ্গে কথা বলার সময় পটুয়াখালীগামী একটি দ্রুতগামী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

বিচারের দাবিতে বিক্ষুব্ধ স্কুল শিক্ষার্থী ও এলাকাবাসী দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

—-ইউএনবি