সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

আয়ারল্যান্ডের বিপক্ষে ছিটকে গেলেন জাকির

অনলাইন ডেস্ক :

প্রথমবারের মতো জাতীয় ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন জাকির হাসান। কিন্তু ওয়ানডে ক্যাপ মাথায় ওঠার আগেই তিনি পুরো সিরিজ থেকে ছিটকে গেলেন। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলনের সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পেয়েছেন এই ব্যাটার। দলীয় সূত্রে জানা গেছে, জাকিরের সুস্থ হতে প্রায় তিন সপ্তাহ সময় লাগবে। ফলে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার খেলা হচ্ছে না। আগামী ৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া একমাত্র টেস্ট ম্যাচের আগে জাকিরের সুস্থ হয়ে ওঠার আশা করা হচ্ছে। এর আগে হ্যামস্ট্রিংয়ের চোটে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ড ও ফাইনাল ম্যাচ খেলতে পারেননি জাকির। সেই চোট থেকে সুস্থ হয়ে বৃহস্পতিবার বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেন। এবার জাতীয় দলের হয়ে মাঠে ফেরার আগে ফের ইনজুরিতে পড়লেন এখন পর্যন্ত ক্যারিয়ারে দুটি টেস্টের সঙ্গে একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা এ ব্যাটার। উল্লেখ্য, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালেই সিলেট পৌঁছেছে বাংলাদেশ দল। দুপুর থেকে শুরু হয়েছে অনুশীলন।