সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘রেডিও’

অনলাইন ডেস্ক :

টেলিভিশনে দেখানোর পর শুক্রবার দেশের সাতটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘রেডিও’ সিনেমা। মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে তাকে উৎসর্গ করেই শুক্রবার (১৭ মার্চ) সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক অনন্য মামুন। ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ঐতিহাসিক ভাষণকে ঘিরেই সাজানো হয়েছে ‘রেডিও’ সিনেমার গল্প। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, জাকিয়া বারী মম, এলিনা শাম্মী, লুৎফর রহমান জর্জ, নাদের চৌধুরী, প্রাণ রায় প্রমুখ। এটি প্রযোজনা করেছে তরঙ্গ প্রোডাকশন। যেসব সিনেমা হলে চলছে ‘রেডিও’ স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (পুরান ঢাকা), উলকা (গাজীপুর), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), মধুবন (বগুড়া) ও সিলভার স্ক্রিন (চট্টগ্রাম)।